এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের ভাইস চেয়ারম্যান হলেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৯:৪৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৯:৪৬

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এশিয়া প্যাসিফিক অঞ্চলের উদারপন্থী রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক প্লাটফরম এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিএনপি দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে এশিয়া ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের কাউন্সিল সভায় ইউনিয়নের এশিয়া প্যাসিফিক চ্যাপ্টারের এই নির্বাচন করা হয়।

উল্লেখ্য, মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি নাশিদ কামাল এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গত ৬ ও ৭ ডিসেম্বর ওয়াশিংটনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নের কাউন্সিল সভায় বিএনপি'র প্রতিনিধিত্ব করেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

কাউন্সিল সভায় আমির খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের চলমান আন্দোলন বিষয়ে বিএনপি ও বাংলাদেশ গণতান্ত্রিক শক্তির অবস্থানের কথা তুলে ধরেন।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম