আমির খসরুর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের এক ঘণ্টার বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২২, ১৮:০২আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১৮:৪৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির ফরেন অ্যাফেয়ার্স কমিটির টিম লিডার আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে একঘণ্টার বৈঠক করেছেন জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার।

রবিবার (১১ ডিসেম্বর) বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে জার্মান ফরেন মিনিস্ট্রির একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে এ বিষয়ে আমির খসরু কিছু বলতে চাননি। 

সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জার্মান ফরেন মিনিস্ট্রি থেকে এক ভদ্রলোক এসেছেন, তাকে নিয়ে জার্মান অ্যাম্বাসেডর আমাদের এখানে এসেছেন আলাপ করতে। আমাদের আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘এসব দ্বিপক্ষীয় একান্ত বৈঠকের আলোচনাগুলো নিজেদের মধ্যে রাখাই ভালো। এগুলো নিয়ে বাইরে আলোচনা করার খুব একটা সুযোগ থাকে না। এই বৈঠকগুলো একান্ত বৈঠক, দ্বিপাক্ষিক বৈঠক, এগুলো নিজেদের মধ্যে রাখার চেষ্টা করি। এটাই ভালো—এটাই প্র্যাকটিস আর কী। এতটুকুই বলি, এর বাইরে আর বলার সুযোগ নেই।’

জয়-পরাজয় মানুষের সিদ্ধান্তে হয়

নয়া পল্টনে সমাবেশ করতে না পারায় বিএনপির পরাজয় হয়েছে—আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘জয়-পরাজয় এটা তো বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত। এটা কোনও রাজনৈতিক দলের বলার সুযোগ নেই। বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার জন্য সুযোগ পাবেন, তখন মানুষের হাতেই থাকবে জয়-পরাজয়।’

আওয়ামী লীগকে উদ্দেশ করে আমির খসরু বলেন, ‘যারা বোঝে না তাদের জন্য বলছি—কূটনীতিকদের দায়িত্ব হচ্ছে— এ দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক প্রত্যেকটি বিষয়ে তাদের হেডকোয়ার্টারে রিপোর্ট করতে হয়। এটা তাদের দায়িত্ব। এ দায়িত্ব পালন নতুন কিছু নয়, এটা পূর্ব থেকে হয়ে আসছে। আজকেও যা হয়েছে, এটা তার অর্থ হিসেবেই হয়েছে।’

বৈঠকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম