নয়াপল্টনে চলছে বিএনপির বিক্ষোভ সমাবেশ, যান চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২২, ১৫:০২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৫:০২

নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে সমাবেশ শুরু হয়। তবে সমাবেশ শুরুর আগে সকাল থেকেই কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। কার্যালয়ের সামনের রাস্তার যান চলাচল ২টা থেকে বন্ধ হয়ে যায়। তবে বিপরীত পাশের রাস্তা বেলা ৩টা পর্যন্ত সচল আছে।

কর্মসূচিতে বাড়তি নিরাপত্তায় সেখানে মোতায়েন আছে বিপুল সংখ্যক পুলিশ। নাইটিঙ্গেল মোড়ে ৫০ জনের মতো পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা যায়। পল্টন থানার পরিদর্শক (অপারেশন) হিরন্ময় বারুরী সাংবাদিকদের বলেন, আজ বিএনপির সমাবেশের অনুমতি আছে। তাই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়নি। একটা সমাবেশের নিরাপত্তার জন্য যে পরিমাণ পুলিশ নিযুক্ত করা হয় সেরকমই আছে।

নয়াপল্টনে রাস্তা বন্ধ করে চলছে বিএনপির প্রতিবাদ সমাবেশ

এর আগে গত ১০ ডিসেম্বর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ থেকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন আজকের এই কর্মসূচি ঘোষণা করেন।

উল্লেখ্য, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ গ্রেফতার ও আটক সব নেতাকর্মীর মুক্তির দাবি এবং বিএনপি নেতা মকবুলকে পল্টনের সংঘর্ষের সময় ‘হত্যা’র প্রতিবাদে এই কর্মসূচি রাখা হয়।

নয়াপল্টনে পুলিশের অবস্থান

এই বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা উত্তর মহানগরের আমানুল্লাহ আমানের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন।

আরও পড়ুন-

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির কর্মীরা, সতর্ক অবস্থানে পুলিশ

/জেডএ/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের