নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির কর্মীরা, সতর্ক অবস্থানে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২২, ১৩:১৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৪:২৩

পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাক দিয়ে মঞ্চ বানিয়ে প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই মধ্যে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ আশপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এমরান সালেহ প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, আজকের এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এতে প্রধান অতিথি থাকবেন খন্দকার মোশারফ হোসেন। প্রতিবাদ সমাবেশে মাইক ব্যবহারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে মাইক ব্যবহারের অনুমতি থাকায় আমরা মাইক ব্যবহার করছি।

ট্রাকের ওপর তৈরি করা হয়েছে বিএনপির প্রতিবাদ সমাবেশের মঞ্চ

নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন। সবার মধ্যেই উত্তেজনা লক্ষ করা গেছে। রাস্তার ওপর ত্রিপল বিছিয়ে বসতে শুরু করেছেন নেতাকর্মীরা। নানা রকম স্লোগান দিচ্ছেন তারা।  বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চারটি ট্রাক দিয়ে তৈরি করা হয়েছে প্রতিবাদ সমাবেশের মঞ্চ। আর ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত দেওয়া হয়েছে মাইক।

বিএনপির প্রতিবাদ সমাবেশ উপলক্ষে মাইক লাগানো হয়েছে নয়াপল্টনে

অন্যদিকে ফকিরাপুল মোড় ও নাইটিঙ্গেল মোড়সহ আশপাশের গলি, হোটেল ভিক্টোরিয়ার নিচেসহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থায় নিয়োজিত আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, বিএনপির প্রতিবাদ সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রাখা হয়েছে পুলিশ সদস্যদের। এছাড়া নাশকতার মতো কিছু দেখলে অ্যাকশনে যাবে আইনশৃঙ্খলা বাহিনী।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় ত্রিপল বিছিয়ে বসার প্রস্তুতি নিচ্ছেন দলীয় কর্মীসমর্থকরা

বিএনপির প্রতিবাদ সমাবেশে মাইক ব্যবহারের বিষয়ে জানতে চাইলে ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, বিএনপির পক্ষ থেকে মাইক ব্যবহারের জন্য আবেদন করেছে। অনুমতি সাপেক্ষে তারা মাইক ব্যবহার করছে।

 

/এএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম