সোমবার রাষ্ট্র সংস্কারের রূপরেখা জানাবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২২, ২২:৩১আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ২২:৩১

আগামী সোমবার (১৯ ডিসেম্বর) হোটেল দ্য ওয়েস্টিনে বিএনপির পক্ষ থেকে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ ঘোষণা করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সই করা এক আমন্ত্রণ পত্রে এই তথ্য জানানো হয়।

শনিবার (১৭ ডিসেম্বর) বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, অনুষ্ঠানে রাজনীতিক, বিশিষ্টজন, সিনিয়র সাংবাদিক, সম্পাদকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা সম্পর্কে বিএনপির সিনিয়র নেতা, দায়িত্বশীল ব্যক্তির সঙ্গে কথা বলে আভাস পাওয়া গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিএনপি মনে করে, একা দলটির পক্ষে রাষ্ট্র পুনর্গঠন করা সম্ভব নয়। সে জন্য সরকারবিরোধী দলগুলোর সঙ্গে সমন্বয় করে ‘জাতীয় সরকার’ গঠনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রাষ্ট্র সংস্কারে বেশ কিছু বিষয় ইতোমধ্যে বিএনপির নীতিনির্ধারণী ফোরামের আলোচনায় উঠেছে। এর মধ্যে বিভিন্ন বিষয়ে সংস্কার করতে কমিশন গঠন করার উদ্যোগ রয়েছে।

এগুলো হচ্ছে— ‘বিতর্কিত’ সংশোধনী বাতিলে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচনকালীন সরকারব্যবস্থা ফিরিয়ে আনা, নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল, জুডিশিয়াল কাউন্সিল গঠন, প্রশাসনিক সংস্কার কমিশন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারে মিডিয়া কমিশন গঠন, সংবিধান মোতাবেক ন্যায়পাল নিয়োগ, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন উল্লেখযোগ্য।

পরিকল্পনার সঙ্গে যুক্ত বিএনপির দায়িত্বশীলরা জানাচ্ছেন, প্রস্তাবিত রূপরেখায় ২০১৭ সালের ১০ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন ২০৩০’-কে কেন্দ্রে রেখেই পরিকল্পনা করছে বিএনপি। গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই পরিকল্পনার একটি বড় অংশজুড়ে খালেদা জিয়ার প্রস্তাবিত পরিবর্তনের প্রসঙ্গগুলো উল্লেখ থাকবে।

এর মধ্যে রয়েছে— রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ‘রেইনবো নেশন’ প্রতিষ্ঠা এবং জাতীয় সমঝোতা কমিশন গঠন করা। জাতীয় সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা করার পাশাপাশি সংবিধান সংশোধন করে গণভোটের ব্যবস্থা পুনপ্রবর্তন করা, মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন, সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বন্ধ করা, বাংলাদেশে দেশি-বিদেশি সন্ত্রাসবাদের চর্চা বন্ধ করা, বিদ্যুতে আমদানি-নির্ভরতা কমিয়ে আনার বিষয়গুলো উল্লেখযোগ্য।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম