ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি রকিবুল ইসলাম বকুলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক পদে মনোনীত করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (৮ জানুয়ারি) রাতে ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানান।
তিনি উল্লেখ করেন, তারেক রহমান গঠনতন্ত্রে প্রাপ্ত ক্ষমতাবলে এ নিয়োগ দিয়েছেন।
২০১৬ সালে বিএনপির কাউন্সিল হলেও ছাত্র বিষয়ক সম্পাদকের পদটি শূন্য ছিল।
এদিন রাতে দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, দীর্ঘদিন পর ছাত্রবিষয়ক পদে কাউকে মনোনয়ন দিয়েছেন তারেক রহমান।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে খুলনা-৩ আসন থেকে ধানের শীষের প্রার্থী ছিলেন রকিবুল ইসলাম বকুল।








