আ.লীগ মুক্তিযুদ্ধের চেতনা বেমালুম গিলে ফেলেছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৩, ১৩:৩৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৩:৩৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সেই চেতনাকে তারা বেমালুম গিলে ফেলেছে। নষ্ট করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে।‘

শনিবার (১৪ জানুয়ারি) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল একটা মুক্ত সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ। সেই লক্ষ্যেই আমরা সংগ্রাম করছি। সেই সংগ্রামে ইতিমধ্যে আমাদের ১৫ জন নেতাকর্মী শাহাদাৎ বরণ করেছেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের বড় ব্যর্থতা তারা এদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দুর্নীতিতে খেয়ে ফেলেছে। বিচার বিভাগকে তারা স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না এবং সব জায়গায় দলীয়করণ করে ফেলেছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে বিএনপিসহ অনান্য রাজনৈতিক দলগুলো ১০ দফা কর্মসূচি পালন করছে৷ পুরো জাতি আজকে এই ১০ দফা পালনে নেমে পড়েছে।'

আওয়ামী লীগের নির্যাতনের মাত্রা যত বাড়ছে মানুষ তত দৃঢ় হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘এই ১০ দফার মাধ্যমে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। প্রতিদিন অত্যাচার নির্যাতন মাত্রা বাড়ছে। যত বাড়ছে নির্যাতনের মাত্রা ততো মানুষ আরও দৃঢ় হচ্ছেন, শক্ত হচ্ছেন। দৃঢ়তার সঙ্গে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নামছে।‘

জিয়াউর রহমান বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যের রাজনীতি শুরু করেছিলেন মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। তিনি বিভাজনের রাজনীতি বাদ দিয়ে ঐক্যের রাজনীতি শুরু করেছিলেন। আজকে দুর্ভাগ্যজনক এবং ইচ্ছেকৃত ভাবে আওয়ামী লীগ সেই অবস্থার পরিবর্তন ঘটিয়ে একদলীয় শাষন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।‘

আগামী ১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বিএনপির নানা কর্মসূচির ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমান অন্তত প্রাসঙ্গিক শুধু নয়, অতন্ত প্রয়োজনীয় একজন নেতা। সেজন্য বিএনপির তার জন্মদিন স্মরণ করে রাখতে একটা বড় কর্মসূচির আয়োজন করছি।' 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতারা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের