জিয়াউর রহমান জানতেন দেশের মানুষের কল্যাণ কোথায়: নজরুল ইসলাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ২০:২৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২০:২৩

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জিয়াউর রহমান জানতেন দেশ ও দেশের মানুষের কল্যাণ কোথায়।  তিনি সেটা মানতেন ও অনুসরণ করতেন। এবং অন্যদের উদ্দীপ্ত করতেন সেই কাজ করতে। সে জন্যই তিনি সফল হয়েছিলেন।

সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত "বাংলাদেশের কৃষি বিপ্লব ও জিয়াউর রহমান" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘জিয়াউর রহমান চাইতেন সবার জন্য উন্নয়ন। তাই তিনি গিয়েছেন গ্রামে গ্রামে, কলে-কারখানায়, গরিব মানুষের বস্তিতে, শ্রমিকের কলোনিতে। প্রায় ১০ হাজার গ্রাম হেটেছেন তিনি। আজকে বিএনপির জন সমর্থনের বড় কারণ শহীদ জিয়ার গ্রামে গ্রামে হাটা।’

তিনি বলেন, ‘আজকে গ্রামে গ্রামে বিদ্যুতের কথা বলে গৌরব নেওয়ার চেষ্টা করেন, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কে করেছেন স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে পয়সা বাগানোর জন্য বিদেশ থেকে গ্যাস আমদানি করেন। অথচ দেশে গ্যাস তেল অনুসন্ধানের জন্য বাপেক্স তৈর করেছিলেন জিয়াউর রহমান।’

তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের সময় উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল, আর  সেই পথ ধরেই সবাই চলছে। তার যে শুরুর অবদান, এগিয়ে নেওয়ার যে সক্ষমতা, তার প্রতি শ্রদ্ধাবোধ এরা জানায় না। বরং অর্থহীন, ভুল সমালোচনা করেন।'

তিনি বলেন, ‘গত কয়েক বছর ১৩ হাজার কোটিপতি হয়েছে। যারা পাচার করেছে বা ব্যাংকে টাকা রাখে নাই, এরকম আরও হাজার কোটিপতি রয়েছে। সরকার যখন বলে উন্নয়নের হয়েছে, সরকার ওদের কথা বলে। তাদের একটা জেলা পর্যায়ের নেতা দুই হাজার কোটি টাকার মালিক।’

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির নেতারা।

 

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম