কারাবন্দি রিজভীর স্বাস্থ্য নিয়ে পরিবারের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ১৬:১৭আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৬:১৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কারাবন্দি রুহুল কবির রিজভী আহমেদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে তার পরিবার। বুধবার (২৫ জানুয়ারি)  রিজভীর স্ত্রী আরজুমান আরা আইভী গণমাধ্যমকে জানিয়েছেন, কারাবন্দি রিজভীর বিষয়ে কোনও তথ্য দেওয়া হচ্ছে না।

আরজুমান আরা আইভী উল্লেখ করেন, ‘আমি কারা কর্তৃপক্ষকে বারবার ফোন দিলেও ফোন ধরছে না। কারাগারে গিয়ে যোগাযোগ করলে জেল সুপার দেখা করেননি। ডেপুটি জেলার আমিনুর রহমান আমাকে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে বলেন, ‘রিজভী সাহেব ভালো আছেন, তাকে চিকিৎসকরা দেখাশুনা করছেন, আপনি চলে যান।’ 

রিজভীর উন্নত চিকিৎিসার জন্য বিশেষায়িত কোনও হাসপাতালে ভর্তির দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।  অবিলম্বে তার উন্নত চিকিৎিসার জন্য কারাগারের বাইরে বিশেষায়িত কোনও হাসপাতালে হস্তান্তর করার ও নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান তিনি। প্রিন্স বলেন, ‘অন্যথায়, আল্লাহ না করুন, রিজভী আহমেদের কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এর দায়ভার সরকারকেই নিতে হবে। একই সঙ্গে কারাগারে তার বিষয়ে স্পষ্ট করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

/এসটিএস/ এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম