পদযাত্রায় আ.লীগ ও পুলিশের বাধা, অভিযোগ বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:২৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৪৩

গণতন্ত্র পুনরুদ্ধার, খালেদা জিয়ার মুক্তি এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশের সব ইউনিয়নে বিএনপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের হামলায় বিএনপির নেতাকর্মীরা আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা ও পুলিশের বাধার পরেও দেশের প্রায় সব ইউনিয়নে শনিবার সফলভাবে কর্মসূচি পালিত হয়েছে। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অসাধারণ ও অভূতপূর্ব।’

রবিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শনিবার দেশের বিভিন্ন জায়গায় বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলা করে। এতে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হন। শতাধিক বাড়িঘর ও ব্যবসা-প্রতিষ্ঠানে ভাঙচুর এবং লুটপাট চালিয়েছেন তারা। বিএনপির দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।’

বিএনপির নেতাকর্মীসহ দেশের গণতন্ত্রাকামী জনগণকে সরকার দমাতে পারেনি মন্তব্য করে তিনি বলেন, ‘সরকারের বিদায় এখন সময়ের ব্যাপার। এখনও সময় আছে জনগণের ভাষা বুঝে নির্দলীয়, নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে অবিলম্বে সংসদ বাতিল করে পদত্যাগ করুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলতে চাই, নিরীহ-নিরাপরাধ জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন বন্ধ করুন।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বিএনপির অন্য কেন্দ্রীয় নেতারা।

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম