হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৬

হঠাৎ অসুস্থ হয়ে সোমবার (২০ ফেব্রুয়ারি) হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকের পরামর্শে হাসপাতালের পর্যবেক্ষণ শেষে তিনি বাসায় গেছেন রাত ৯টা ৩০ মিনিটে। চিকিৎসকেরা তাকে বাসায় বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

এরআগে, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ অবস্থায় জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। পরে বিকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, তার শরীরে মারাত্মক কোনও জটিলতা নেই।

বিএনপির মহাসচিব অসুস্থতা বোধ করার কারণ হিসেবে মানসিক চাপ উল্লেখ করে এ জেড এম জাহিদ বলেন, ‘উনার ওপর আজ স্ট্রেস গিয়েছে৷ উনার ওয়াইফ অসুস্থ, চিকিৎসা চলছে। উনার ভাই গতকাল রাতে অ্যাক্সিডেন্ট করেছে। দলের আবার আজ প্রোগ্রাম আছে। সব কিছু মিলিয়ে তিনি একটু স্ট্রেসের মধ্যে ছিলেন। তবে এই মুহূর্তে তার কোনও মারাত্মক জটিলতা নেই৷’

হাসপাতালে ভর্তি হওয়ার খবরে তাকে দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ অনেকে।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম