রাজনৈতিক সংকটে নতুন রাষ্ট্রপতি কতটা ভূমিকা রাখবেন, সংশয় বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৩, ২১:২২আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ২১:২২

দেশবাসীর কাছে অপরিচিত এক ব্যক্তিকে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রপতি নির্বাচিত করেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাজনৈতিক সংকট সমাধানে রাষ্ট্রপতির অবদান রাখার সুযোগ আছে। কিন্তু নতুন রাষ্ট্রপতি কতটা করবেন, সে বিষয়ে সংশয় রয়েছে। কারণ, রাষ্ট্রপতির সংবিধানের বাইরে যাওয়ার সুযোগও নেই।’

সোমবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব নতুন রাষ্ট্রপতি প্রসঙ্গে এ প্রতিক্রিয়া জানান।

নতুন রাষ্ট্রপতির কাছে জাতির প্রত্যাশা রয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে পরিস্থিতি চরমভাবে ঘণীভূত হয়েছে। তার (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন) ভূমিকা দেশের মানুষের কাছে, রাজনীতিতে মোটেও হালকা নয়। সে ক্ষেত্রে রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা এবার অন্য রকম। যদিও তিনি কী বলবেন, করবেন, তা জানা নেই। তিনি দলীয় হবেন কি না, দলের উদ্দেশ্য পূরণ করবেন কি না, নাকি দেশের জন্য কাজ করবেন, সেটা তার ওপর নির্ভর করবে।’

বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ খুব ভালো মানুষ ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘যদিও তার কাছে আমাদের কোনও প্রত্যাশা ছিল না। তিনি খাঁটি আওয়ামী লীগ নেতা ছিলেন। তবে মানুষ হিসেবে তিনি ছিলেন প্রাণবন্ত মানুষ ও পজিটিভলি সবকিছু দেখতেন। তার দিক থেকে তিনি কতটাইবা করতে পারতেন, সেটা সবারই জানা।’

বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা হবে, দলের এমন প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা হওয়া উচিত। এক ব্যক্তির কাছে সর্বময় ক্ষমতা থাকতে পারে না। সে জন্যই আমরা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার কথা বলছি।’

ক্ষমতাসীন সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আশা করছি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। সংঘাত এড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি নিষ্পত্তি করবেন।’

সরকারবিরোধী আন্দোলন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলন চলছে, সামনে আন্দোলন আরও বেগবান হবে। সরকারের আচরণেই নির্ভর করবে বিএনপির আন্দোলনের ধরন কী হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম