স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির কেউ অংশ নেবে না: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৩, ১৪:৪১আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১৪:৪১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কোনও রকমের স্থানীয় সরকার নির্বাচনে আমরা যাচ্ছি না। মেয়র বলেন বা কাউন্সিলর বলেন, আমাদের কোনও অংশগ্রহণ থাকবে না।’

শনিবার (২৯ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর বিএনপির মহাসচিব এসব কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতাদের পক্ষ থেকে এসময় শ্রদ্ধা জানানো হয় এবং ফাতেহা পাঠ করা হয়। এসময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, ‘স্থানীয় নির্বাচনে মানুষ অংশগ্রহণ করছে না। এই সরকার ক্ষমতায় থাকলে কোনও দিন সুষ্ঠু নির্বাচন হবে না। এখন তারা (সরকার) বিভিন্ন রকম কথা বলছে। কারণ বিদেশে ক্ষতিগ্রস্ত হওয়া ভাবমূর্তি তারা পুনরুদ্ধার করতে চায়।’

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম