সংলাপ আমরাও চাই না, ফয়সালা হবে রাজপথে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৩, ২১:৫৫আপডেট : ০৩ মে ২০২৩, ২২:১১

যুক্তরাষ্ট্রের ‘ভয়েস অব আমেরিকা’য় এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির সঙ্গে সংলাপ করতে চান না বলে যে বক্তব্য দিয়েছেন, তার পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তো তাদের সঙ্গে আলোচনা করতে চাইনি। তিনি বলেন, ‘সংলাপ আমরাও চাই না, ফয়সালা হবে রাজপথে।’

বুধবার (৩ মে) দুপুরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কারণ আমাদের যে পূর্ব অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় তো তাদের সঙ্গে আলোচনায় বসার যুক্তি থাকতে পারে না। তারা পুরোপুরিভাবে মিথ্যা কথা বলে এবং তারা বিট্রে করে, বিশ্বাসঘাতকতা করে জাতির সঙ্গে। সেই কারণে জনগণের আন্দোলনের মধ্য দিয়েই জনগণ রাজপথে ফয়সালা করে নেবে।’

‘বিএনপি অগ্নিসন্ত্রাস করে’, যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর দেওয়া এরকম বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন,  ‘অগ্নিসন্ত্রাসের ধারক-বাহক আওয়ামী লীগই। তারাই অগ্নিসন্ত্রাস শুরু করেছে, তারাই এটা কনটিনিউ করে, নিজেরা করে উদোর-পিন্ডি বুদোর ঘাড়ে চাপায়। এখানে সন্ত্রাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম এবং সন্ত্রাস করেই তারা টিকে থাকে। তাদের বডি কেমেস্ট্রিতে দুটি জিনিস আছে। একটা সন্ত্রাস আরেকটা দুর্নীতি—এই দুইটা ছেড়ে তারা থাকতে পারে না।’

বুধবার সকাল ১১টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আসেন এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। এই বৈঠকে যুগপৎ আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হয়।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম