নির্বাচন নিয়ে যা বললেন দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০২৩, ১৫:০৪আপডেট : ০৪ মে ২০২৩, ১৫:১৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কখন হবে, তা নিয়ে কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘এ বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন হবে এবং নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই।’

বৃহস্পতিবার (৪ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা‌টির আয়োজন ক‌রে ইয়ুথ ফোরাম।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আপনি ও আপনার দল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করবেন কিনা ভেবে দেখতে পারেন। কিন্তু আপনার অধীনে এ দেশে কোনও নির্বাচন হবে না।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারকে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার ঠেকাতে বিদেশ সফর শুরু করেছেন। কিন্তু কোনও লাভ হবে না।’

দেশ রাজনৈতিক সংকটে পড়েছে মন্তব্য করে তি‌নি বলেন, ‘দেশের নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। জাতীয় সংসদ থেকে ইউনিয়ন পর্যন্ত নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে। পেশাজীবী সংগঠনেও স্বাভাবিক নির্বাচন হয় না। এমনকি মসজিদ কমিটি নির্বাচনেও দলীয়করণ হয়।’

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও ছিলেন– বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, মুক্তিযোদ্ধা দলের সাংগাঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি আমির হোসেন বাদশা, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, দেশ বাঁচাও-মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন। সঞ্চলনায় ছিলেন শরিফুল ইসলাম শরিফ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম