‘এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৩, ১৬:২০আপডেট : ০৭ মে ২০২৩, ১৬:২১

আওয়ামী লীগ সরকার পদত্যাগ করবে, পদত্যাগ করতে বাধ্য হবে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক। তিনি বলেন, ‘সংসদে থেকে ভোট করবেন, এই আশা মিথ্যা। দেশের মানুষ যখন গামছা পরে নদী পার হয়ে জাতীয়তাবাদী শক্তির সমাবেশে যোগ দেয়, তখনই আপনাদের (আওয়ামী লীগ) বোঝা উচিত ছিল, ক্ষমতায় আর থাকার সুযোগ নেই।’

রবিবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, যুব দলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না ও সহসভাপতি ইউসূফ বিন জলিলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সরকারের উদ্দেশে জয়নাল আবেদীন ফারুক বলেন, ‘সংকট তৈরি করেছেন আপনারা (আওয়ামী লীগ)। এই সংকট আপনাদেরই সমাধান করতে হবে। তাই আমাদের (বিএনপি) দাবি মেনে নিন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কৌশলের কাছে আওয়ামী লীগ প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘পৃথিবীর ইতিহাসে কোনোদিনও কোনও স্বৈরাচার বেশদিন ক্ষমতায় থাকতে পারেনি। তারেক রহমানের কৌশলের কাছে আওয়ামী লীগ প্রতি মুহূর্তে পরাজিত হচ্ছে। আওয়ামী লীগের কৌশল এখন কাজ করে না। শিরিন-হীরার মিছিলে গোয়েন্দা ঢুকিয়ে বোমা মেরে মানুষ মারবেন, গাড়িতে আগুন জ্বালাবেন, সেই ষড়যন্ত্র আর চলবে না। তারেক রহমান সব বুঝে।’

ফারুক বলেন, ‘যে দেশের মানুষ ঈদের পরে একটি ডিম খেতে পারেনি, যে দেশের মানুষ ঈদের পরে বাচ্চাদের একটু মুরগির মাংস খাওয়াতে পারেনি, যে দেশের মানুষ বিদ্যুৎ ও গ্যাসের চড়া বিল পরিশোধ করতে পারেনি, সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিমানে বহর নিয়ে জাপান, আমেরিকা ও ওয়াশিংটন গেলেন। তারা আজকে দেশের অর্থ অপচয় করে বিদেশের মাটিতে ক্ষমতায় থাকার ধরনা দিচ্ছেন।’

বিএনপির এই নেতা আরও বলেন, আমরা দেশের মানুষের অধিকারের জন্য লড়াই করি। বিদ্যুতের দাম কমানোর জন্য লড়াই করি। দেশের মানুষের পেট ভরে খাওয়া ব্যবস্থা করার জন্য লড়াই করি। আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন, ‘আমি প্রধানমন্ত্রী হওয়ার জন্য নয়, আপনার ভোট আপনি দেবেন— এই অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি।’

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাশেদা বেগম হীরা, নির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বুলু, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তেজগাঁও থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক জালাল মোল্লা প্রমুখ।

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম