বিএনপির ঝালকাঠির জেলা নেতা অ্যাডভোকেট হোসেন আলীকে বহিষ্কার করা হয়েছে। দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। রাত সাড়ে বারোটার দিকে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের মেইল থেকে বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সংগঠনবিরোধী কার্যক্রমের জন্য হোসেন আলী খান হাসানকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিস্কার করা হয়েছে।’
বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ বিবৃতির তথ্য সত্য জানান। তিনি বলেন, হোসেন আলী বিএনপির ঝালকাঠি জেলার নেতা ছিলেন। তিনি বিএনপির আইনজীবী পরিষদেরও নেতা ছিলেন। দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে বিএনপি থেকে বরখাস্ত করা হয়েছে।
/এসটিএস/এমএনএইচ/








