‘গণতন্ত্র সংবিধানে আছে, বাস্তবে নাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:৫৪

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ অভিযোগ করে বলেছেন, ‘সংবিধানে গণতন্ত্র আছে কিন্তু বাস্তবে তা নাই। আর সরকারের মন্ত্রীরাই বলছে, আগে উন্নয়ন তারপর গণতন্ত্র। কিন্তু দেশের জনগণের ভাগ্যের কোনও উন্নয়ন হয়নি। হয়েছে আওয়ামী লীগের।
সোমবার দুাপুরে জাতীয় প্রেসক্লাবে ধানের শীষ সমর্থক গোষ্ঠি আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব অভিযোগ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মির্জা আব্বাসের মুক্তির দাবিতে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
হান্নান শাহ বলেন, ‘সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধীদের ওপর নির্যাতন করছে। ক্ষমতাসীনরা আইন মানে না। তাই আইনের মাধ্যমে আমরা মুক্তি পাবো সে কথাও বিশ্বাস করি না।’
তিনি বলেন, ‘সরকারের বেশ কজন উকিল আছেন। তাদের আমি আইনজীবী বলবো না। তারা ভালো উকিল কারণ তারা মিথ্যা মামলা সাজাতে ও লিখতে বেশ ভালো জানেন।’
আওয়াম লীগ সরকার বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে ৫০ হাজার মামলা দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

সংগঠনের সভাপতি আকবর হোসেইন ভূইয়া নান্টুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন, তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

/এসআইএস/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম