সুর নিচে নেমে এসেছে, বলছে ‘সংঘাত চাই না’: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৩, ১৯:৩১আপডেট : ২৯ মে ২০২৩, ১৯:৪১

মার্কিন ভিসানীতির প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগ সরকারের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কয়দিন আগেও কত লাফালাফি, এখন লাফালাফি কমে এসেছে। সুর নিচে নেমে এসেছে, এখন বলছে—আমরা সংঘাত চাই না, আলাপ-আলোচনার মধ্য দিয়েই করতে হবে, বাধা তো দিচ্ছি না। এই সেদিনও বিভিন্ন জেলায় আমাদের বাধা দেওয়া হয়েছে।’

সোমবার (২৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমেরিকা থেকে রেমিট্যান্স নাকি বাড়তে শুরু করেছে, বেশি আসছে! কী এমন জাদু তৈরি হলো! এ জাদুর কারণ হলো তারা চোর, চোর, চোর।

এ দেশ থেকে যারা আমেরিকায় যায়, তাদের বেশিরভাগই বাড়িভিটা বিক্রি করে যায়, তারা রেমিট্যান্স পাঠায় না, রেমিট্যান্স পাঠায় মূলত মধ্যপ্রাচ্যে যারা থাকে।

তিনি বলেন, এই টাকা পাচারের টাকা। তাদের সবদিক থেকেই চুরি, এখন এসব টাকা আনছে, কারণ ২.৫ শতাংশ ইনসেন্টিভ (প্রণোদনা) পাবে।

সিপিডির অর্থনীতি সমীক্ষার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, সিপিডির প্রতিবেদনে উঠে এসেছে বাংলাদেশ বর্তমান অর্থনৈতিক অবস্থার চেয়ে খারাপ কখনোই ছিল না।

বিএনপি মহাসচিব বলেন, আজকের পরিপ্রেক্ষিতে জিয়াউর রহমান অনেক বেশি প্রাসঙ্গিক, ১৯৭৫ সালে তথাকথিত সমাজতান্ত্রিক দুর্নীতির অর্থনীতি ব্যবস্থা থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে গিয়েছে। তলাবিহীন ঝুড়িকে জিয়াউর রহমান ১ বছরের মধ্যে সমৃদ্ধির দিকে নিয়ে গেছেন।

বিএনপি মহাসচিব বলেন, 'শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে নির্বাচন সুষ্ঠু হবে না, ২০১৪ ও ২০১৮ সাল আমরা দেখেছি। আর দেখতে চাই না। সংসদ বিলুপ্ত করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

আমরা শান্তিপূর্ণভাবে সরকারের পরিবর্তন চাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দেওয়ার অধিকার চাই। দেশের সব মানুষকে, সব দলকে ঐক্যবদ্ধ করে এ সরকারের পতন করা হবে বলেও জানান মির্জা ফখরুল।

বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ওমর, এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি নেতা ফজলুল হক মিলন, মোস্তাফিজুর রহমান বাবুল, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন।

/জেডএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম