১৩৫০ মামলা নিয়ে মাঠে নেমেছে সরকার: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২৩, ১৬:৪০আপডেট : ৩১ মে ২০২৩, ১৬:৪০

বিএনপি নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে সাড়ে ১৩শ মামলা নিয়ে সরকার মাঠে নেমেছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিরোধী দলের সাড়ে তেরশ মামলা নিয়ে সরকার মাঠে নেমেছে। যাতে আগামী নির্বাচনের আগে মামলাগুলো দ্রুত শেষ করে বিএনপি নেতাদের সাজা দিয়ে কারাগারে পাঠনো যায় এবং নির্বাচনে তারা প্রতিপক্ষ ছাড়া খালি মাঠে গোল দিতে পারে।

বুধবার (৩১ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু, আমান উল্লাহ আমানের সাজা বহাল এবং তারেক রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি মামলার তড়িঘড়ি করে সাজা দিতে চাওয়ার বিরুদ্ধে বিএনপি এ সংবাদ সম্মেলন করে।

মির্জা ফখরুল বলেন, এই সরকার রাষ্ট্রীয় সকল স্তম্ভ ধ্বংস করে দিয়েছে, অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে সম্পূর্ণ বেআইনিভাবে ব্যবহার করেছে।

তিনি বলেন, অত্যন্ত ক্ষোভ ও বেদনার সঙ্গে লক্ষ্য করছি, যে মামলা হাইকোর্ট খারিজ করে দিয়েছেন, পুনরায় শুনানি করে সেসব মামলায় রাজনৈতিক নেতাদের সাজা দেওয়া হচ্ছে। মৃত্যু ঘনিয়ে আসার আগে যখন আর কোনোরকম আশা থাকে না, তখন মানুষ যেকোনও কিছু আঁকড়ে ধরার চেষ্টা করে, সরকার হামলা-মামলা দিয়ে সে চেষ্টাই করছে।

একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী ড. জেবাইদা রহমানের ২০০৭ সালের মামলাগুলো চালু করে আত্মপক্ষের সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ বিএনপি মহাসচিবের।

তিনি বলেন, প্রতিদিন সাক্ষী হাজির করা হচ্ছে। এমনকি সন্ধ্যার পরে সাক্ষাৎ গ্রহণ করছে। এ নিয়ে বিএনপিপন্থি আইনজীবীরা আদালতে কথা বলতে চাইলে তাদের ওপর সরকারি দলের আইনজীবীরা হামলা করে এবং পুলিশ দিয়ে নির্যাতন চালায়।

সম্প্রতি সারা দেশে বিএনপির ৭ শতাধিক নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে দাবি করে তিনি বলেন, গত ১২ দিনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ১৫২টি নতুন মামলা হয়েছে। এসব মামলার আসামি সাড়ে ৫ হাজার। ভয়-ত্রাস সৃষ্টি করে সরকার একই কায়দায় নির্বাচনি বৈতরণী পার হতে চায়। কিন্তু মানুষ এবার তা সফল হতে দেবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান