প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন: রিজভী আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০২৩, ১৩:৪০আপডেট : ০৬ জুন ২০২৩, ১৩:৪০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘আওয়ামী সরকার স্পষ্টতই বুঝে গেছে যে, তারা এখন চরম সংকটের মধ্যে পড়েছে। সেই কারণে মনে হয় রাতে তাদের ঘুম কম হচ্ছে। সেজন্য প্রায়শই তাদের অসংলগ্ন কথাবার্তা দেখে তাই মনে হয়। স্বাভাবিক চিন্তা, কথাবার্তা ও আচরণের জন্য প্রকৃতির নিয়মে প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের পর্যাপ্ত ঘুমের প্রয়োজন।’

মঙ্গলবার (৬ জুন) দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপিনেতা রিজভী আহমেদ।

রিজভী আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন— প্রয়োজনে আমেরিকা যাবো না, প্রয়োজনে অন্য মহাদেশ-মহাসাগরে যাবো, ২০ ঘণ্টা ভ্রমণ করে আমেরিকা যাওয়ার দরকার নাই। অন্যদিকে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনসহ মানবাধিকার, ন্যায়বিচার, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও হারানো গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার পক্ষে কথা বলায় বিদেশি রাষ্ট্রদূতদের হুমকি-ধামকি দিচ্ছেন সরকারের মন্ত্রী-এমপিরা। তাদের একজন মন্ত্রী বললেন— ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা নাকি বিএনপির বিরুদ্ধে। তাহলে আমেরিকার বিরুদ্ধে হঠাৎ সরকারপ্রধানসহ মন্ত্রীরা ক্ষোভে ফেটে পড়লেন কেন?’

সোমবার বগুড়া শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরে শান্তিপূর্ণভাবে রোডমার্চ চলাকালীন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ এনে রিজভী বলেন, ‘আওয়ামী সন্ত্রাসীরা পৈশাচিক হামলা চালিয়ে ছয় জনের অধিক নেতাকর্মীকে গুরুতর আহত করেছে। গণতন্ত্র মঞ্চের রোডমার্চে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় আমি তীব্র ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে রিজভী জানান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু সকল মামলায় জামিন পাওয়ার পরও গতকাল সোমবার মতিঝিল থানার পুরোনো একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। রফিকুল আলম মজনুকে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গ্রেফতার না করতে উচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও পেন্ডিং মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো সম্পূর্ণ আইন বহির্ভূত।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান