বিদ্যুৎ সংকটের প্রতিবাদে পদযাত্রা করবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২৩, ১৩:৪০আপডেট : ০৯ জুন ২০২৩, ১৫:৫৯

লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে এর প্রতিবাদে ঢাকায় ‘শান্তিপূর্ণ পদযাত্রা’ করার ঘোষণা দিয়েছে বিএনপি। শুক্রবার (৯ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এ কথা জানান।

রিজভী আহমেদ জানান, আগামী মঙ্গলবার (১৩ জুন) চট্টগ্রাম ও খুলনা মহানগর ছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ সারাদেশের মহানগরগুলোতে এবং শুক্রবার (১৬ জুন) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম ও খুলনা মহানগর বিএনপি’র উদ্যোগে শান্তিপূর্ণভাবে ‘পদযাত্রা’ কর্মসূচি পালিত হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি’র উদ্যোগে অনুষ্ঠেয় ‘পদযাত্রা’ কর্মসূচির রুট সম্পর্কে রিজভী আহমেদ জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপি আগামী মঙ্গলবার (১৩ জুন) বেলা আড়াইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে মহাখালী বাসস্ট্যান্ড থেকে শুরু করে নাবিস্কো সাতরাস্তা মোড়, হাতিরঝিল মোড় ও এফডিসি হয়ে হোটেল সোনারগাঁও সার্ক ফোয়ারা পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ করবে। আগামী শুক্রবার (১৬ জুন) বেলা আড়াইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে পল্লবী সিটি ক্লাব থেকে শুরু করে ১০ নং গোলচত্ত্বর, কাজীপাড়া ও শেওড়াপাড়া হয়ে তালতলা আগারগাঁও পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কর্মসূচির রুট নিয়ে রিজভী জানান, আগামী মঙ্গলবার (১৩ জুন) বেলা আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে গোপীবাগস্থ সাদেক হোসেন খোকা রোড থেকে শুরু হয়ে রায় সাহেব চৌরাস্তা পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ হবে। আগামী শুক্রবার (১৬ জুন) বেলা আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে আজিমপুরস্থ স্যার সলিমুল্লাহ এতিমখানার সামনে থেকে শুরু হয়ে আরমানিটোলা মাঠ পর্যন্ত শান্তিপূর্ণ ‘পদযাত্রা’ করা হবে।

সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার (৮ জুন) দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে সারাদেশে সকল জেলা শহরের বিদ্যুৎ অফিসে অবস্থান কর্মসূচি পালনকালে ৩২ জনসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করে। গত ১৯ মে থেকে অদ্যাবধি মোট মামলা ১৭১টি, মোট গ্রেফতার ৮০২ জনের বেশি, মোট আসামি ৬৯১৫ এর বেশি নেতাকর্মী, আহত হয়েছেন অসংখ্য নেতাকর্মী।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম