কাউন্টার কর্মসূচি দিচ্ছে সরকার, লক্ষণ ভালো নয়: মির্জা আব্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৩, ২০:২৮আপডেট : ১৬ জুন ২০২৩, ২০:৩০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘জনগণ তাদের দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। অথচ সরকার কাউন্টার কর্মসূচির নামে সংঘাত সৃষ্টির পাঁয়তারা করছে। এটা ভালো লক্ষণ নয়। জনগণকে খেপাবেন না। জনগণ একবার উঠে দাঁড়ালে পালিয়েও পথ পাবেন না।’

শুক্রবার (১৬ জুন) বিকালে লালবাগ আজিমপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সরকারের পদত্যাগসহ দাবিতে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পদযাত্রার পর সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। পদযাত্রা কর্মসূচিতে বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মির্জা আব্বাস বলেন, ‘বাংলাদেশকে নিয়ে সারা বিশ্বের মানুষ আজ উৎকণ্ঠায় আছে। বাংলাদেশের মানুষ আজ গ্যাস, তেল, বিদ্যুৎ ও পানির জন্য হাহাকার করছে। বাংলাদেশের মানুষ আজ ভোটের অধিকার থেকে বঞ্চিত। আজ ধন্যবাদ জানাই সেসব রাষ্ট্রকে, যারা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য কথা বলছেন।’

আব্বাস বলেন, ‘আজ দেশের মানুষ পেট ভরে খেতে পারে না। কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে। ক্ষমতায় টিকে থাকার জন্য অবাধ গ্রেফতার করা হচ্ছে। যতই তালবাহানা করেন না কেন, বাংলার মানুষ আর যেনতেন নির্বাচন নেবে না। যদি আগের মতো যেনতেন নির্বাচনের চেষ্টা করেন, তাহলে এর পরিণতি হবে ভয়াবহ।

পদযাত্রাটি আজিমপুর মুসলিম এতিমখানা থেকে শুরু হয়ে উর্দুরোড, চকবাজার, আবুল হাসনাত রোড, নাজিম উদ্দিন রোড, বকশীবাজার হয়ে আরমানিটোলা গিয়ে শেষ হয়। পদযাত্রার সময় রাস্তার দুই পাশের মানুষ পদযাত্রায় অংশগ্রহণকারী কর্মীদের করতালি দিয়ে সমর্থন করেন।

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুইয়া, মীর সরাফত আলী সপু, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, শহিদুল ইসলাম বাবুল, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, মোশাররফ খোকন, আব্দুস সাত্তার, আনম সাইফুল ইসলাম, হাজী মনির, তানভির আহমেদ রবিন প্রমুখ।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম