‘সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নষ্ট করেছে আ.লীগ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৩, ১৯:৫২আপডেট : ১৭ জুন ২০২৩, ১৯:৫২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘নির্বাচন কমিশনই বলেন বা সাংবিধানিক কোনও প্রতিষ্ঠানই বলেন, সব নষ্ট করে ফেলেছে। আর এটিই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ। লুটপাট ও দুর্নীতির থেকেও আরও বড় অপরাধ হচ্ছে এসব প্রতিষ্ঠানকে ধ্বংস করা।’

শনিবার (১৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ‘শহীদ শাহ মাঈনুল আহসান চৌধুরী পিংকু’র ৪৩তম স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, ‘আজ সবকিছুতে আমরা পিছিয়ে আছি। মতপ্রকাশের স্বাধীনতার দিক থেকে আমরা অনেক নিচে নেমে যাচ্ছি। দুর্নীতির সূচকে আরও বেশি অধঃপতন হচ্ছে আমাদের। দেশটা এমন করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি।’

যুক্তরাষ্ট্রের ভিসানীতি অপমানজনক মন্তব্য করে তিনি বলেন, ‘যাদের কারণে ভিসা স্যাংশন আমাদের ওপর এলো, তারাও আমাদের জন্য অপমানজনক। এ জন্যই আমরা তাদের পরিবর্তন চাই। কারণ তারা (আওয়ামী লীগ) দায়িত্বে থাকলে দেশের আরও অসম্মান হবে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘কিছুদিন আগেই আওয়ামী লীগ বলেছে বহির্বিশ্বের কেউ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেনি, অথচ ইউরোপীয় ইউনিয়ন সরাসরি তত্ত্বাবধায়ক সরকার দাবি করেছে। এখন কেন আওয়ামী লীগ নেতারা চুপসে গেছে?’

স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্রের শক্ত খুঁটি হলো তার প্রতিষ্ঠান। সেগুলো হচ্ছে আদালত, প্রশাসন, নির্বাচন কমিশন ও মিডিয়া। গণমাধ্যমের স্বাধীনতা যে দেশে নিশ্চিত হয় না, সেটা গণতান্ত্রিক দেশ না, সেটা নাৎসিবাদী দেশ। যে দেশে আদালত স্বাধীনভাবে বিচার করতে পারেন না, সেটা কোনোভাবেই গণতান্ত্রিক দেশ না।’

আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি ডা. হারুন আল রশিদ প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক