খালেদা জিয়াকে চিকিৎসার জন্য ‘বিদেশে নেওয়ার সুপারিশ’ মেডিক্যাল বোর্ডের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২৩, ২২:১৫আপডেট : ১৭ জুন ২০২৩, ২২:১৮

উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার সুপারিশ করেছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা।

শনিবার (১৭ জুন) বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর সাংবাদিকদের এমন কথা জানান দলের ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার অন্যতম ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘এবারও মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা বারবার অনুরোধ করেছেন, তারা লিখিতভাবেও বলেছেন যে— ম্যাডামের (খালেদা জিয়া) লিভারের উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব; ওনাকে যে কোনও অ্যাডভান্স সেন্টারে বিশেষ করে লিভারের সর্বশেষ আধুনিক সেন্টারে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করেছেন এবং সেই অনুযায়ী যত দ্রুত সম্ভব দেশের বাইরে নিয়ে যাওয়ার সুপারিশ করেছেন।’

তিনি বলেন, ‘ওনার (বেগম খালেদা জিয়া) হাসপাতালে ঘন ঘন যাতায়াতেই প্রমাণ হয় যে— আমরা ওনাকে সঠিক চিকিৎসা যেটুকু দেওয়া সম্ভব, সেটুকু আমরা পর্যাপ্ত দিতে পারছি না।’

খালেদা জিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে ডা. জাহিদ বলেন, ‘ম্যাডামের পূর্বে যে রোগগুলো ছিল, সেগুলোর পাশাপাশি ডাক্তারদের পরামর্শে নতুন করে কিছু পরীক্ষা ও চিকিৎসা দেওয়া হয়েছে। এখন বাসায় ম্যাডামের চিকিৎসা চলবে।’

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম