অনির্বাচিত সরকারের বাজেট জনগণের হতে পারে না: আমীর খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ১৮:২২আপডেট : ১৯ জুন ২০২৩, ১৮:২২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অনির্বাচিত সরকারের ঘোষিত বাজেট জনগণের বাজেট হতে পারে না। বাজেটে সরকারের সহযোগীরাই প্রাধান্য পেয়েছে।

সোমবার (১৯ জুন) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড পিস স্টাডিজ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘পর্যালোচনায় দেখা গেছে, এক শতাংশেরও কম মানুষ বাজেটে উপকৃত হয়েছে। রাজনীতি দুর্বৃত্তায়নের জন্যই এই বাজেট।’

বিএনপি সময়কারের অর্থনীতি আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশে মূল্যস্ফীতি বেড়েছে, মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। বিএনপি তার আমলে অর্থনীতিতে যে স্ট্যাবিলিটি এনেছিল, আওয়ামী সরকার তা ধ্বংস করে দিয়েছে। আমি এই মডেলের নাম দিয়েছি আওয়ামী মডেল অব ইকোনমি। যে মডেল নিজের পকেট ভরার, বিদেশে অর্থ পাচার করার মডেল।’

গণমুক্তি জোটের চেয়ারম্যান শাহরিয়ার ইফতেখার ফুয়াদের সভাপতিত্বে সভায় আরও ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জাকারিয়া লিংকন, আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম