বাংলাদেশকে আন্তর্জাতিক খেলার মাঠ বানিয়েছেন প্রধানমন্ত্রী: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ১৪:১২আপডেট : ২৩ জুন ২০২৩, ১৪:৩৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গোটা দেশকে আন্তর্জাতিক খেলাধুলার মাঠ বানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্বকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। তার সময়ে কোনও দেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্যে কোনও টুঁ-শব্দ করতে পারতো না। গোপন ষড়যন্ত্র তো সবসময় থাকে। কিন্তু আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশের সেই মর্যাদা ভূলুণ্ঠিত হচ্ছে। অন্য দেশ কথা বলতে পারছে।

শুক্রবার (২৩ জুন) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এখন দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) ঢাকা জেলা শাখা।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এইচ এম আমিনুর রহমান আমিনের সভাপতিত্বে ও প্রকৌশলী মো. জুয়েল রানার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।

রুহুল কবির রিজভী বলেন, আজ শেখ হাসিনা সেন্টমার্টিন দ্বীপ দেননি বলে ক্ষমতায় থাকতে পারবেন না মর্মে আশঙ্কা প্রকাশ করেছেন। কেন, এ জন্য তো তিনিই দায়ী। তিনি দিনের ভোট রাতে করেন। গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছেন। তিনি ভোট চুরি নয়, ভোট ছিনতাই করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছেন। জনগণ তো এখন ভোট দিতে যায় না। আর শেখ হাসিনার বশংবদ নির্বাচন কমিশন বলে যে ভোট সুষ্ঠু হয়েছে। আসলে জনগণ এটা বিশ্বাস করে না। কারণ তারা বলে চাকরি রক্ষার জন্য। চুরি করা জিনিস উদ্ধার করা যায়। কিন্তু ভোট তো আত্মসাৎ করে গণভবনে বন্দি রেখেছেন। এখন শেখ হাসিনার সরকারকে জোরে ধাক্কা দিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য জনগণকে সঙ্গে নিয়ে কাজ করেছেন। আজ তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তাকে বিদেশে উন্নত চিকিৎসার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজ আওয়ামী লীগ হচ্ছে কসাই। আমাদের প্রত্যেকটি নেতাকর্মী নির্যাতন নিপীড়নের শিকার।

এ সময় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, বর্তমান সেক্রেটারি আব্দুল মোনায়েম মুন্না, গোলাম মাওলা শাহিন, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ আটক সব নেতাকর্মীর দ্রুত মুক্তি দাবি করেন রিজভী।

/এসটিএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের