পুলিশের তালিকা করছে বিএনপি, গয়েশ্বর বললেন গুজব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৩, ১৭:২৫আপডেট : ২৫ জুন ২০২৩, ১৭:৫১

‘গায়েবি ও মিথ্যা মামলা, গুম, খুন, সহিংস আক্রমণ, অগ্নিসংযোগসহ গণতন্ত্র পুনরুদ্ধারে বাধা প্রদানকারী’ ব্যক্তিদের তথ্য সংগ্রহে বিশেষ কমিটি গঠন করেছিল বিএনপি। গত ৩ জুন রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কমিটির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দলীয় সূত্র বলছে, গত ২১ জুন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী—মামলা, গুম ও খুনে যুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৩ হাজার ৯১৪ জনের নাম এসেছে। যদিও রবিবার (২৫ জুন) বিএনপির স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বিষয়টিকে পুরোপুরি ‘গুজব’ বলে দাবি করেছেন।

রবিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এখন একটি গুজব ছড়াচ্ছে, আমরা নাকি পুলিশের তালিকা করছি। আমাদের কেন পুলিশের তালিকা করতে হবে? এই সরকার গেলে পুলিশ নিজেই বলবে কে কী করেছে। যেটা এরশাদ পতনের পরে হয়েছে। পুলিশের তালিকা করছে বিএনপি—এরকম একটি গুজব ছড়িয়ে পুলিশকে ঐক্যবদ্ধ করতে চায়, যাতে তারা শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে অটুট হয়ে যায়।’

তিনি আরও  দাবি করেন, ‘সরকারের যে শক্তি, পুলিশ বাহিনীসহ অন্যদের ঐক্যবদ্ধ রাখতে নানা গুজব ছড়াবে। গণমাধ্যমেও খবরগুলো এমনভাবে আসছে—দেখলে মনে হবে সত্য, আসলে সত্য নয়।’

গত ৩ জুন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে আহ্বায়ক করে ১৪ জনের টিম করা হয়। ওই টিম প্রসঙ্গে রিজভী আহমেদ বলেছিলেন, ‘সহিংসতায় লিপ্ত ব্যক্তিদের নাম ও ভিডিও-অডিও রেকর্ড, ফটোগ্রাফ ইত্যাদি তথ্য সংগ্রহ করবে এই কমিটি।’

অনানুষ্ঠানিকভাবে প্রাপ্ত বিএনপির বিশেষ কমিটির তালিকায় দেখা গেছে, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলার তদন্ত কর্মকর্তা, অবৈধভাবে নির্দেশদাতা পুলিশ সুপার, ক্রসফায়ারে সরাসরি অংশ নেওয়া কর্মকর্তা ও পরবর্তীকালে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংখ্যা উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চেয়ে তথ্য সংগ্রহ কমিটির সদস্য এবং সাবেক পুলিশ কর্মকর্তা সালাউদ্দিন খানকে ফোন করা হলেও কথা বলা সম্ভব হয়নি। কমিটির আগের সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী বলেন, ‘আমাদের কাজ এগিয়ে চলছে। সবকিছু জানাবেন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী আহমেদ।’

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম