উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখানে পৌঁছে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) দুপুরে এসব কথা জানান বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
তিনি জানান, যাত্রাকালে সফরসঙ্গী হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেনের সহধর্মিনী বিলকিস আক্তার হোসেন ও ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন রয়েছেন।
এদিকে বিএনপির বর্ষীয়ান এই নেতার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।
উল্লেখ্য, গত ১৬ জুন শুক্রবার গভীর রাতে ভর্তি হয়ে প্রায় আট দিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গত ২৪ জুন শনিবার বাসায় ফেরেন তিনি।









