এবার দেশের ছয় শহরে বিএনপির ‘মেহনতী মানুষের পদযাত্রা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ১৩:৪৬আপডেট : ২৭ জুন ২০২৩, ১৫:৩৬

‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচির মধ্যেই নতুন করে আরও ছয়টি গুরুত্বপূর্ণ জেলা ও বিভাগীয় শহরে কর্মসূচি ডেকেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘দেশ বাঁচাতে বিএনপির পক্ষ থেকে মেহনতী মানুষের পদযাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই পদযাত্রা কর্মসূচি সফল করবে জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী তাঁতি দল ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।’

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে রাজধানীর নয়া পলটনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথা জানানো হয়েছে।

রিজভী বলেন, ‘দেশব্যাপী কৃষক, শ্রমিক, তাঁতি জেলেসহ আপামর মেহনতী জনতাকে উদ্বুদ্ধ করতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী ছয়টি শহরে এই পদযাত্রা কর্মসূচি সফল করতে জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী তাঁতি দল ও জাতীয়তাবাদী মৎস্যজীবী দল যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে। ইতোমধ্যে কর্মসূচি বাস্তবায়নের সমন্বয়ক বিএনপি’র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন চার সংগঠনের নেতাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেছেন।’

যে ছয় শহরে হবে পদযাত্রা, সেগুলো হলো, নোয়াখালী ১৫ জুলাই, দিনাজপুর ১৯ জুলাই, রাজশাহী ২৮ জুলাই, যশোর ৫ আগস্ট, হবিগঞ্জ ১২ আগস্ট ও বরিশাল ১৯ আগস্ট।
 
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ‘বর্তমানে ধনী-গরিবের ব্যবধান চরম পর্যায়ে পৌঁছেছে। স্বল্প আয়ের খেটে খাওয়া মানুষের জীবনে নেমে এসেছে ঘোর দুর্দিন। তারা অর্ধাহারে-অনাহারে দিনযাপন করছে। একদিকে সীমাহীন দুর্নীতি, লুণ্ঠন, স্বেচ্ছাচারিতা, শোষণ-বঞ্চনার প্রকোপ; অন্যদিকে মেহনতী মানুষ নুন আনতে পান্তা ফুরায়ের মতো সর্বনাশা দুর্দশার মধ্যে নিপতিত হয়েছে।’

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম