সরকারের পদত্যাগ ঘোষণার আগে কোনও সংলাপ নয়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২৩, ১৬:৩৩আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৭:০৬

যতক্ষণ সরকার পদত্যাগের ঘোষণা না দেবে ততক্ষণ পর্যন্ত সংলাপের কোনও প্রশ্ন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমরা কোনও ফরম্যাটেই সংলাপে যেতে চাই না। যতক্ষণ না এই সরকার ঘোষণা দেবে—নিরপেক্ষ (বা তত্ত্বাবধায়ক বা যাই বলেন) সরকারের অধীনে নির্বাচন হবে, এই ঘোষণা সবার আগে দিতে হবে। সরকারকে পদত্যাগ করেই দিতে হবে। এই ব্যাপারটি ছাড়া সংলাপের কোনও প্রশ্নই আসবে না।’

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। সংলাপ নিয়ে রাজনীতিতে নতুন করে আলোচনার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘দেশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবন দেওয়ার কথা বলেছেন’, এমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের জন্য তিনি পদত্যাগ করতে পারেন না? তাহলে তো দেশের সব মানুষ খুশি হয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগও যদি আসে আবার ক্ষমতায়, তাহলে আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে নির্বাচন করবেন কিন্তু বলছেন সব ত্যাগ স্বীকার করবেন। সেটা তো ত্যাগ নয়, সেটা কী আমরা ভালোভাবেই বুঝি।’

এ সময় পাশে বসা কল্যাণ পার্টির চেয়ারম্যান মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক বলেন, ‘আমি একটি কথা বলতে চাই, আমাদের আবেদন আপনি জীবন ত্যাগ করবেন না। তখন বলবেন বিএনপি-জামায়াত আমার জীবন সংহার করেছে।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সেলিমা রহমান, আব্দুল আউয়াল মিন্টুসহ ১২ দলীয় জোটের নেতারা অংশগ্রহণ করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য মোস্তফা জামাল হায়দার, সৈয়দ এহসানুল হুদা, শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

/এসটিএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক