বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর দেড়টায় আদালত থেকে আগাম জামিন নিয়ে বাসায় ফেরার পথে তাকে যাত্রাবাড়ীর মেয়র হানিফ উড়ালসড়ক থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
তিনি জানান, গত শনিবার ঢাকায় যাত্রাবাড়ী এলাকায় অবস্থান কর্মসূচি নিয়ে পুলিশের করা বিভিন্ন মামলায় আগাম জামিন নিয়ে তিনি বাসায় ফিরছিলেন।
রবিন জানান, তার বাবার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।









