একাত্তর ও সময় টিভির টকশো বর্জনের সিদ্ধান্ত বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৩, ১৩:১৮আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৭:০৪

‘দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে’ বেসরকারি ‘একাত্তর’ ও ‘সময়’ টিভির টকশো সাময়িকভাবে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সম্প্রতি টিভি টকশোতে অংশ নেওয়া দলের নেতাদের উদ্দেশে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি স্বাক্ষরিত চিঠিটি ইতোমধ্যে নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (৮ আগস্ট) এ বিষয়ে জানতে চাইলে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা দলীয় সিদ্ধান্ত।’

চিঠিতে উল্লেখ করা হয়, ‘কয়েকটি টিভি চ্যানেলের মালিক পক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে। কখনও কখনও টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে। এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদন ক্রমে আমরা একাত্তর ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।’

এতে বিএনপি সমর্থক আলোচকদের প্রতি আহ্বান জানিয়ে চিঠিতে আরও বলা হয়, ‘আমাদের দলের আলোচকদের অনুপস্থিতিতে দর্শকদের কাছে সংশ্লিষ্ট ওই টকশো ও চ্যানেল দর্শকশূন্যতায় পর্যবসিত হবে। আর তখনই কেবল তারা আমাদের দর্শক-শ্রোতাদের পছন্দ ও সত্য তথ্য দিতে বাধ্য হবে। আসুন আমরা সব আলোচক আগামী ৯ আগস্ট থেকে একাত্তর ও সময় টিভির টকশোতে অংশগ্রহণ বন্ধ রাখি।’

‘পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে’ বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

/এসটিএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম