১৮ আগস্ট ঢাকাসহ সব মহানগরে বিএনপির যুগপৎ গণমিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৩, ১৮:০৬আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৮:০৬

বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী শুক্রবার (১৮ আগস্ট) যুগপৎ আন্দোলনের ধারায় ঢাকাসহ সব মহানগরে গণমিছিল অনুষ্ঠানের কর্মসূচি পালন করবে বিএনপি।

মঙ্গলবার (১৫ আগস্ট) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিবৃতিতে একথা জানানো হয়। গণমিছিল ছাড়াও স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভায় আরও  কিছু কর্মসূচির সিদ্ধান্ত হয়েছে।

দলটির কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে— খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আগামী ১৬ আগস্ট সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে দোয়া ও মাহফিলের আয়োজন করা হবে। বিএনপির চেয়ারপারসনের অবিলম্বে মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ১৭ আগস্ট সারা দেশে লিফলেট বিতরণ ও ১৯ আগস্ট সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে দলের মহাসচিব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে আরও  উপস্থিত ছিলেন— ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান