আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলে না: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৩, ১৪:৩০আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৪:৩৬

আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এই আগস্ট মাসেই বাকশালের পতনের পর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বুধবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়া নাগরিক সংসদ কেন্দ্রীয় কমিটি এর উদ্যোগে ‘তারেক রহমান ও ডাক্তার জোবায়দা রহমানের বিরুদ্ধে ফরমায়েশি রায় বাতিল’ এর দাবিতে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে বিচারের নামে অবিচার করা হয়েছে। একেবারেই একটা মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। আমি এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। অন্যায়ভাবে একটা ফরমায়েশি রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর ধরে জেলে রেখেছে। এই সাজা দেশের মানুষ মানে না।

তিনি বলেন, তারেক রহমান যে লড়াইটা করছেন এটা গণতন্ত্রের জন্য। দেশের মানুষকে বাঁচানোর জন্য। এই লড়াই চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমাদের কে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মইনুদ্দিন মজুমদার  এর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ-তত্ত্ব বিষয়ক সম্পাদক  কাদের গনি চৌধুরী, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি সাইদুর রহমান, জিয়া নাগরিক সংসদ সাধারণ সম্পাদক আসাদুল হক প্রমুখ।

/এএজে/এফএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম