পদযাত্রা কর্মসূচিতে বিএনপি নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
২০ আগস্ট ২০২৩, ০২:৪০আপডেট : ২০ আগস্ট ২০২৩, ০৫:৫৭

পদযাত্রা কর্মসূচিতে এসে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মিয়া চাঁনের (৫৫) মৃত্যু হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কাউতলী স্টেডিয়াম মার্কেটের সামনে মিছিলে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মিয়া চাঁন চরইসলামপুর ইউনিয়নের মৃত মালু মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এবং তিনবারের ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন।

বিজয়নগর উপজেলা যুবদলের সদস্যসচিব লিটন মুন্সি বলেন, কাউতলী থেকে দুই শতাধিক নেতাকর্মীর পদযাত্রা কর্মসূচি শহরের সরকারি কলেজের সামনে আসছিল। স্টেডিয়াম মার্কেটের সামনে এলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মিয়া চাঁন। তাকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেছেন, স্ট্রোক করে মৃত্যু হয়েছে।

মিয়া চাঁনের ভাতিজা মো. মাহাবুব বলেন, পদযাত্রা কর্মসূচিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আমার চাচা। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, স্ট্রোক করে মারা গেছেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য  হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, দুই শতাধিক
নেতাকর্মী নিয়ে আজকের পদযাত্রা কর্মসূচিতে যোগ দেন মিয়া চাঁন। এমন মৃত্যু বেদনাদায়ক। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি বলেন, মিয়া চাঁন চরইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার ও তিনবারের ইউনিয়ন বিএনপির সভাপতি। দলের তৃণমূল নেতাকর্মীদের কাছে অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। আজ নিবেদিত এক নেতাকে হারালাম আমরা। 

/এমএস/এএম/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম