মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির কালো পতাকা মিছিল চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৩, ১৬:৪৪আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ১৬:৪৪

আওয়ামী সরকারের পদত্যাগের ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কালো পতাকা মিছিল করছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় রাজধানীর উত্তর ও দক্ষিণের দুই স্থানে থেকে এই মিছিল শুরু হয়। মিছল শুরুর আগে বৃষ্টি হানা দেয় বিএনপির কর্মসূচিতে, এই বৃষ্টিকে উপেক্ষা করেই দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে এগিয়ে যান।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস থেকে দয়াগঞ্জ পর্যন্ত মিছিল করবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপি শ্যামলী রিং রোড থেকে মিছিল শুরু করেছে, যা শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্টেশন গিয়ে শেষ হবে। এই মিছিলে নেতৃত্ব দেবেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃষ্টি উপেক্ষা করেই দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে এগিয়ে যান

এ ছাড়া বিএনপির এই দুই গণমিছিলে আরও উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্যরাসহ ঢাকার বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা।

এদিকে গণমিছিলকে কেন্দ্র করে জুমার নামাজের পরপরই বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরুর স্থানে এসে জড়ো হতে থাকেন।

এ ছাড়া শুক্রবার (২৫ আগস্ট) সকাল থেকেই সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির নেতৃত্বাধীন বিরোধী দলগুলো রাজধানীর বেশ বিভিন্ন স্থানে কালো পতাকা নিয়ে মিছিল বের করে।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের