শ্রমিক দলের ‘শ্রমিক কনভেনশন’ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৬

দ্রব্যমূল্য, মজুরি কমিশন, জাতীয় বেতন স্কেল, নূন্যতম মজুরি, শ্রম পরিস্থিতি এবং চলমান এক দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ আয়োজিত জাতীয় শ্রমিক কর্মচারী কনভেনশন শুরু হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে এই কনভেনশন আয়োজিত হচ্ছে। দুপুর ৩টায় জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কনভেনশন উদ্বোধন করা হয়। পরে কবুতর উড়িয়ে শুরু হয় কনভেনশন।

এদিকে শ্রমজীবী কনভেনশনে অংশগ্রহণের জন্য দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে জড়ো হচ্ছেন। তারা দলীয় পতাকা এবং স্লোগান সংবলিত ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন।

শ্রমজীবী কনভেনশনে প্রধান অতিথি হিসেবে মঞ্চে আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।

কনভেনশনে সভাপতিত্ব করছেন শ্রমিক কর্মচারী কনভেনশন আয়োজক কমিটির সমন্বয়ক ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুর রহমান শিমুল বিশ্বাস।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক