বুধবার বিএনপি ও বিরোধী দলগুলোর সমাবেশ

অক্টোবরেই মহাসমাবেশ, এরপর টানা কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ২৩:৩১আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২৩:৩৫

সরকার পতনের এক দফা, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র মুক্তির দাবিতে বুধবার (১৮ অক্টোবর) সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি ও যুগপৎ ধারায় যুক্ত বিরোধী রাজনৈতিক দলগুলো। রাজধানীর নয়া পল্টনে বিএনপি এবং অন্যান্য দলগুলো পৃথক পৃথক জনসমাবেশ করবে। বুধবার জনসমাবেশ থেকে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে কয়েকদিনের বিরতি দিয়ে ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি ঘোষণা আসবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিএনপি ও যুগপতে যুক্ত রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবারের সমাবেশ নিয়ে সরকারের পক্ষ থেকে নানা বক্তব্য আসলেও আদতে এই সমাবেশ স্বাভাবিকভাবে শেষ করবেন নেতারা। যুগপতে যুক্ত সবগুলো দল সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করবে। এই কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ। চলতি মাসের শেষদিকে অনুষ্ঠেয় ওই মহাসমাবেশ থেকেই মূলত সরকার পতনের টানা কর্মসূচি দেবে বিরোধী দলগুলো। এরপর নির্বাচন ও নির্বাচনের পরও বিরোধী দলগুলোর কর্মসূচি অব্যাহত থাকবে বলে বিরোধী নেতারা বাংলা ট্রিবিউনকে জানান।

জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা সাইফুল হক মঙ্গলবার রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সরকার পতনের দাবিতে বুধবার জনসমাবেশ হবে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি আসবে। যুগপতে যুক্ত দলগুলো নতুন কর্মসূচি ঘোষণা করবে।’

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির সমাবেশ দুপুর ২টায় নয়া পল্টন এলাকায় হবে। জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিকাল তিনটায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ।

“১২ দলীয় জোট” করবে বিজয়নগর পানির ট্যাংকের সামনে; “সমমনা জাতীয়তাবাদী জোট” বিকাল ৩টায় পুরানা পল্টন আলরাজী কমপ্লেক্স সামনে;  “এলডিপি” বেলা ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে;  “লেবার পার্টি” সকাল ১১টায় পুরানা পল্টন ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সামনে সমাবেশ করবে।

এছাড়া, দুপুর ১২টায় বিজয়নগরে “সংবাদ সম্মেলন” করবে এবি পার্টি। বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জনতার অধিকার পার্টি এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বেলা ৩টা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করবে।

শায়রুল কবির উল্লেখ করেন, গণফোরাম ও পিপলস পার্টি, এনডিএম এবং গণঅধিকার পরিষদ (ডক্টর রেজা কিবরিয়া ও ফারুক হাসান) কোনও কর্মসূচি রাখেনি।

আরও পড়ুন:
অক্টোবরের শেষে বিএনপি-বিরোধী দলগুলোর মহাসমাবেশ, আসবে টানা কর্মসূচি

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের