সোশ্যাল মিডিয়ায় জুবাইদা রহমান ও জাইমার কোনও অ্যাকাউন্ট বা পেজ নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২৩, ১৪:০৩আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৪:০৩

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সোশ্যাল মিডিয়ার কোনও প্লাটফর্মে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের কোনও অ্যাকাউন্ট, আইডি অথবা পেজ নেই। সোমবার (২৩ অক্টোবর) রাজধানীর নয়া পল্টনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রিজভী বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনস প্লাটফর্মসমূহ যেমন ফেসবুক, এক্স (পূর্ববর্তী নাম টুইটার), ইন্সটাগ্রাম, লিঙ্কডইন, ইউটিউব, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, সিগন্যালসহ কোথাও কোনও অ্যাকাউন্ট, আইডি অথবা পেজ নেই। এ বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে। তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না।’

তিনি বলেন, সম্প্রতি সাইবার জগতে তাদের নামে ফেইক আইডি ও পেজ তৈরি করে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন কারসাজিমূলক, বিকৃত ও বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করছে। পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব ব্যক্তি, সংগঠন ও প্রতিষ্ঠানসহ সচেতন দেশবাসীকে এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। এইসব ফেইক আইডি ও পেজগুলোকে সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়ায় রিপোর্ট করার জন্যও সবার প্রতি আহ্বান জানানো হয়।

রিজভী দাবি করেন, তারেক রহমান ও তার পরিবার তথা জিয়া পরিবারকে নিয়ে চক্রান্তমূলকভাবে অপপ্রচার চালিয়ে যাওয়া হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী শাসকগোষ্ঠী সুপরিকল্পিতভাবে জনমনে বিভ্রান্তি তৈরির জন্য অপপ্রচার চালাচ্ছে। এছাড়াও সরকারের পক্ষ থেকে কয়েক লাখ লোক নিয়োগ দিয়ে আইটি সংশ্লিষ্ট বিকৃত কন্টেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে।  বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যাঙ্গাত্মক ছবি দিয়ে সড়ক—মহাসড়কে পোস্‌টার, বিলবোর্ড তৈরি করে ছাত্রলীগের নামে টানানো হচ্ছে। অবৈধ সরকার ক্ষমতায় থাকার লালসা থেকে বিকৃত রুচির এসব কাজ করছে।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভোগান্তিবিএনপির এমপি বললেন ‘আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে’
ছাত্রদলের দুই নেতা বহিষ্কার
ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন
সর্বশেষ খবর
রংপুরে ৪ হত্যা: দুই আসামির ডোপ টেস্টে প্রতিবেদনে যা জানা গেলো
রংপুরে ৪ হত্যা: দুই আসামির ডোপ টেস্টে প্রতিবেদনে যা জানা গেলো
সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
সেপ্টেম্বরেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম
চীনে বাংলাদেশের ‘ঠাণ্ডা সমস্যা’
চীনে বাংলাদেশের ‘ঠাণ্ডা সমস্যা’
টিকিট কেটে জাদুঘরে ঢুকলো দুই চোর, নিয়ে গেলো ২০০ ক্যারেটের হিরের হার
টিকিট কেটে জাদুঘরে ঢুকলো দুই চোর, নিয়ে গেলো ২০০ ক্যারেটের হিরের হার
সর্বাধিক পঠিত
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ব্যাংক
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন
‘ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না’, সংসদে প্রশ্ন