বিএনপি নেতাদের বাসার সামনে পুলিশের অবস্থান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৩, ১৪:৪৯আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১৭:১১

শনিবার বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন। তবে রবিবার ভোর থেকেই বিএনপি নেতাদের বাসার সামনে অবস্থান নিয়েছে পুলিশ।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

শামসুদ্দিন দিদার বলেন, ‘রবিবার ভোরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছে এবং গেট ভাঙার চেষ্টা করছে। যেকোনও সময় ভেতরে ঢুকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে যাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।’

সকাল থেকে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বনানীর বাসার নিচে অবস্থান নিয়েছে পুলিশ।

এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, তার লালমাটিয়া ও বনানীর বাসায় অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। সকালে লালমাটিয়ার বাসায় এবং দুপুর পৌনে ১২টার দিকে বনানীর বাসায় যায় এই বাহিনী। তাকে না পেয়ে বাসার প্রতিটি রুমে তল্লাশি চালায় ডিবি পুলিশ।

এছাড়াও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গুলশানের বাসভবনে ডিবি পুলিশ অভিযান চালিয়েছে বলেও অভিযোগ এসেছে বিএনপির পক্ষে থেকে।

দলটির মিডিয়া উইং থেকে বলা হয়, ইশরাক হোসেনকে না পেয়ে তার ছোট ভাই ইশফাক হোসেন এবং গাড়িচালক রাজিবকে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, সকাল থেকেই তাদের বিভিন্ন নেতাদের বাসায় বাসায় পুলিশের তল্লাশি চলছে। তাদের অবর্তমানে বাসার রুম তল্লাশি করছে। এতে  তাদের পরিবারের সদস্যরা আতঙ্কগ্রস্ত।

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম