হরতাল-অবরোধ দিয়ে রেহাই পাবে না বিএনপি: শিরীন আখতার 

ফেনী প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৩, ০২:৫৯আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০২:৫৯

ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, জ্বালাও-পোড়াও করে হরতাল-অবরোধ দিয়ে বিএনপি রেহাই পাবে না। এসব সহিংসতা চালিয়ে তারা উন্নয়ন রুখতে পারবে না। বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস ও নির্বাচন বানচালের দেশি-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার (০৭নভেম্বর) বিকালে ছাগলনাইয়ায় জাসদের সমাবেশে এসব কথা বলেন তিনি। 

শিরীন আখতার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের সরকার দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে। উন্নয়ন সহ্য করতে না পেরে স্বাধীনতাবিরোধী শক্তি দেশি-বিদেশিদের নিয়ে নানা চক্রান্ত করছে। তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে এ সরকার বারবার দরকার। 

উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ফেনী জেলা জাসদের সভাপতি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। 

সমাবেশের আগে শহরের আদালত মাঠে জড়ো হয়ে মিছিল শুরু করেন দলের নেতাকর্মীরা। মিছিলটি ছাগলনাইয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে সমাবেশে মিলিত হয়।

/এএম/এসএইচএম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম