আবারও ৪৮ ঘণ্টার অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২৩, ১৭:০৪আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৭:২৯

আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের এক দফা দাবিসহ অন্যান্য দাবি আদায়ে বিএনপি ও যুগপৎে থাকা দলগুলোর আন্দোলনে কোনও পরিবর্তন আসছে না। চতুর্থ বারের মতো আবারও আগামী ১২ ও ১৩ নভেম্বর অবরোধ কর্মসূচি ঘোষণা করছে সরকার পতনের আন্দোলনে থাকা বিরোধী রাজনৈতিক দলগুলো।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর পুরানা পল্টনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপি সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা জোট গণতন্ত্র মঞ্চ তাদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করে।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন সংবাদ সম্মেলনে বলেন, সরকার আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। সেভাবেই এগোচ্ছে। জনগণের চাওয়াকে মূল্যায়ন না করে এখন তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু আমরা চাই দেশের মানুষ যেন তাদের ভোটের অধিকার ফিরে পায়। সেই অধিকার প্রতিষ্ঠায় আমরা আন্দোলন করে আসছি। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আগামী ১২ ও ১৩ নভেম্বর রবি ও সোমবার ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দিচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের শরিক দলের নেতারা।

এদিকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও তাদের যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

এর আগে গত ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ দেয় বিএনপি-জামায়াত ও তাদের সমমনা দলগুলো। পরে দ্বিতীয় দফায় অবরোধ দেওয়া হয় ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত। এরপর তৃতীয় দফায় অবরোধ দেওয়া হয় ৮ ও ৯ নভেম্বর। 

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম