মতিঝিলে রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৩, ১০:৫৩আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১০:৫৩

সরকারের পদত্যাগ ও অনান্য দাবি আদায়ে বিএনপির ডাকা চতুর্থ দফা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্বে রাজধানীতে পিকেটিং ও সড়ক অবরোধ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (১২ নভেম্বর) সকাল ৭টায় রাজধানীর মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে কাঁচাবাজার মোড়ে বিক্ষোভ মিছিল পিকেটিংয়ের মাধ্যমে সড়ক অবরোধ করেন তারা।

এসময় রিজভী বলেন, ‘৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ; যারা গণতন্ত্রের বিশ্বাস করেন, যারা স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করেন, যারা প্রকৃত গণতন্ত্রের বিশ্বাস করেন, যারা অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের বিশ্বাস করেন, যারা বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক নির্বাচনে বিশ্বাস করেন— প্রত্যেকে এই অবরোধ কর্মসূচি সফল করবেন।’

বিএনপির পক্ষ থেকে সারা দেশের গণতন্ত্রকামী মানুষকে অবরোধ সফল করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘বিএনপির অবরোধে সর্বস্তরের জনগণ সমর্থন জানিয়েছে। জনগণের সামনে আর কোনও অপশক্তিই টিকবে না। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে।’

অবরোধে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন খান, সিদ্দিকুর রহমান মিন্টু, জিল্লুর রহমান খান, শাহবাগ  থানার আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন মতিঝিল থানার আহবায়ক জেকে লাভলু ঢালি, খিলগাঁও থানার আহবায়ক মোহাম্মদ আমির হোসেন, মুগদা থানার আহবায়ক মো. কুদ্দুস বেপারী, পল্টন পল্টন থানার আহবায়ক মো. আবু তাহের শাজাহানপুর থানার আহ্বায়ক মো. মিন্টু, সবুজবাগ থানার আহ্বায়ক মোহাম্মদ স্বাধীন ও সদস্য সচিব জসীমউদ্দীনসহ নেতারা উপস্থিত ছিলেন।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান