গাইবান্ধা, হবিগঞ্জ ও সাতক্ষীরা জেলার নেতৃত্বে পরিবর্তন এনেছে বিএনপি। বুধবার (১৫ নভেম্বর) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী জানান, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মঈনুল হাসান সাদিক কারান্তরীণ থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল হাসিম বিদেশে অবস্থান করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাম্মী আক্তারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
রিজভী আহমেদ জানান, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।









