অবরোধ সমর্থনে ছাত্রদলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৩, ০৮:০৪আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:৫৪

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে অবরোধ কর্মসূচির সমর্থনে মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়ার নেতৃত্বে রাজধানীর খিলক্ষেতে  এই বিক্ষোভ মিছিল করে তারা।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে  আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, আমাদের এই আন্দোলন এই দেশের গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন,  আমাদের এই আন্দোলন একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের আন্দোলন। এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন  বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রদলের সদস্যরাসহ ঢাকা মহানগর পশ্চিম, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর পূর্ব, উত্তরা পশ্চিম থানা, তুরাগ থানা, খিলক্ষেত থানা ছাত্রদলের নেতাকর্মীরা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের