রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদলের মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৩, ১১:৫৬আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১১:৫৬

আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা সারা দেশে অষ্টম দফা ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও থানা ছাত্রদল।

বুধবার (২৯ নভেম্বর) সকাল থেকেই তারা বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে।

এর মধ্যে সকাল ৭টায় দয়াগঞ্জ রোডে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। জবি ছাত্রদল সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এদিকে সায়েন্সল্যাব এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের আরেকটি দল। এই মিছিলে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাফি ইসলাম। প্রধান অতিথি কেন্দ্রীয় সহসভাপতি শামিম আহমেদ। উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতা-কর্মীরা।

অবরোধের সমর্থন পুরান ঢাকায় কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলও বিক্ষোভ মিছিল করে।

অবরোধ সফলে ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের আরেকটি অংশ। এ সময় মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ সাইফুজ্জামান, আকতারুজ্জামান আক্তার, নাছিরউদ্দিন নাছির, যুগ্ম সম্পাদক মনজুরুল আলম রিয়াদ, জকির উদ্দিন আবির, সহসাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি, আহি আহমেদ জুবায়ের, জুয়েল হাসানসহ আরও অনেকে।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে রামপুরায় সড়ক অবরোধ ও মিছিল মিছিল করে আরেকটি অংশ। এতে তত্ত্বাবধান করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন, আশিক রহমান, সহসাধারণ সম্পাদক সামস সুজন, নাসরিন রহমান পপি।

রামপুরা ব্রিজ থেকে শুরু করে মেরুল বাড্ডায় গিয়ে রাজপথ অবরোধ করে রাখে অবরোধকারীরা। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের