গার্মেন্টস শিল্পের ওপর আঘাতের পরিণতি নিয়ে সরকার ভাবছে না: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২৩, ২০:৩৭আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ২০:৫৬

সরকার অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে গার্মেন্টস শিল্পকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনা নির্বিকার। গার্মেন্টস শিল্পের ওপর যদি আঘাত আসে তাহলে কী পরিণতি হবে সেটা তিনি ভাবছেন না।’

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভার্চুয়াল এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘এটা হলো আসন ভাগাভাগির নির্বাচন। আওয়ামী লীগ যাদের ভাগিয়ে নিয়ে এসেছে ও তথাকথিত জোটের যারা মনোনয়ন পেয়েছেন, তাদের হালুয়া-রুটির কিছু অংশ দিয়ে নির্বাচনি ফলাফলের ঘোষণা দেবে। সেটি পাঠ করবে নির্বাচন কমিশন। সেই প্রস্তুতি প্রায় সম্পন্ন।’

তিনি বলেন, ‘আমরা বলতে চাই, সরকার, নির্বাচন কমিশন এবং দালালরা… এরা কেউ কিন্তু ছাড় পাবেন না। জনগণের আদালত গঠিত হচ্ছে এবং এই আদালতে তাদের প্রত্যেকটি অপকর্মের জবাব দিতে হবে।’

একতরফা নির্বাচনের জন্য বিএনপির নেতাকর্মীদের আটকে রাখা হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘গত ১৫ বছর ধরে সরকার দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে তৈরি করেছে বিরোধী দলের নেতাকর্মীদের নিরুদ্দেশ করে দেওয়ার জন্য।’ এ সময় বুধবার (৬ ডিসেম্বর) থেকে দুই দিনের অবরোধ কর্মসূচি সফল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান রিজভী।

তিনি বলেন, ‘জনগণ এই অবরোধ কর্মসূচিকে সমর্থন দিয়েছেন। আমরা জনগণের সমর্থনে বিশ্বাস করি। আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী। আমাদের একমাত্র অবলম্বন জনগণ। আমরা বিদেশি শক্তির ওপর নির্ভর করি না।’

/জেডএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম