মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ এখন এক নম্বর: সেলিমা রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৩, ১৩:০১আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৩:৫২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ বিশ্বে এখন এক নম্বর। আপনারা দেখেছেন কীভাবে গত ১৫ বছর আমাদের নেতাকর্মীদের গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে। গত এক মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের ঘরে থাকতে দিচ্ছে না। আজকে বাংলাদেশের মানুষের ওপর যেরকম নির্যাতন নিপীড়ন হচ্ছে, তা আর বিশ্বের কোথাও হচ্ছে না।’

রবিবার (১০ ডিসেম্বর) প্রেসক্লাবের সামনে ‘বিশ্ব মানবাধিকার দিবস’ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা মির্জা।

মানববন্ধনের বিএনপির নেতাকর্মীরা (ছবি: সাজ্জাদ হোসেন)

সেলিমা রহমান বলেন, ‘২৮ নভেম্বর সরকার ইচ্ছে করে সহিংসতা করে পণ্ড করে দিয়েছে। সিনিয়র নেতাদের কারারুদ্ধ করেছে। আজ পরিস্থিতি এমন হয়েছে বাবাকে না পেলে ছেলেকে, ছেলেকে না পেলে বাবাকে ধরে নিয়ে যাচ্ছে।’

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে বলতে চাই, আপনারা বিবেক দিয়ে কাজ করেন। আজ আপনাদের কোটি কোটি টাকা দিয়ে পেট ভরাচ্ছে, তা চিরদিন থাকবে না। আজ সারা দেশে জনগণ নেমেছে, তারা এই ফ্যাসিস্টের পতন ঘটাবে।’

মানববন্ধনের বিএনপির নেতাকর্মীরা (ছবি: সাজ্জাদ হোসেন)

এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন শুরু করে বিএনপি। তবে সকাল থেকেই দলটির নেতাকর্মীরা তোপখানা রোড এলাকায় এসে জড়ো হতে থাকেন। এ সময় পুরানা পল্টন মোড় থেকে হাইকোর্ট মোড় পর্যন্ত তারা বিভিন্ন ব্যানার নিয়ে অবস্থান নেন। এতে সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠন ও বিরোধীদল মানববন্ধনের জন্য অবস্থান নেয়।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম