হরতালের দিন পাল্টালো বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৭:০৪

সরকারের পদত্যাগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে ডাকা হরতালের তারিখ পরিবর্তন করলো বিএনপি। সোমবারের (১৮ ডিসেম্বর) পরিবর্তে  মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালনের ডাক দিয়েছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ রবিবার (১৭ ডিসেম্বর) অনলাইনে এক সংবাদ সম্মেলনে হরতালের দিন পরিবর্তনের এ তথ্য জানান। তিনি বলেন, কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ৮৬ বছর বয়সে গতকাল শনিবার ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে আমি গভীর শোক প্রকাশ করছি এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। মরহুমের ঘনিষ্ঠজন, শুভানুধ্যায়ী ও কুয়েতবাসীকে দলের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

রিজভী আরও বলেন, মরহুম শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর জন্য রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় তার সম্মানার্থে বিএনপি আগামীকাল ১৮ ডিসেম্বর সোমবারের ঘোষিত হরতাল প্রত্যাহার করে পরশু ১৯ ডিসেম্বর মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ থেকে প্রধান বিচারপতির বাসায় হামলা ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর থেকে ধারাবাহিক কর্মসূচি দিয়ে যাচ্ছে দলটি। এর আগে ১১ দফায় অবরোধ ও দুইবার হরতাল কর্মসূচি পালন করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

২৮ অক্টোবর মহাসমাবেশ করতে না পারার প্রতিবাদে ২৯ অক্টোবর সকাল-সন্ধ্যা হরতাল, ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অবরোধ, দ্বিতীয় দফায় ৫ নভেম্বর সকাল ৬টা থেকে ৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত অবরোধ, তৃতীয় দফায় ৮ ও ৯ নভেম্বর, চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর, পঞ্চম দফায় ১৫ ও ১৬ নভেম্বর, ষষ্ঠ দফায় ২২ ও ২৩ নভেম্বর, সপ্তম দফায় ২৬ ও ২৭ নভেম্বর, অষ্টম দফায় ২৯ নভেম্বর, নবম দফায় ৩ ও ৪ ডিসেম্বর, দশম দফায় ৬ ও ৭ ডিসেম্বর এবং একাদশ দফায় ১২ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টা অবরোধ ঘোষণা করা হয়। এছাড়া গত ১৯ নভেম্বর ভোর ৬টা থেকে ২১ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী হরতাল পালন করে বিএনপি।

/জেডএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম